৩৩৩ নাম্বারে ফোন, খাবার নিয়ে হাজির চেয়ারম্যান সাইফুল ইসলাম
জাতীয় পরিসেবা নাম্বার ৩৩৩ কল করা ব্যক্তির বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সোমবার কোভিড—১৯ করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনের কারণে বেকারত্ব অসহায়—দুস্থ ব্যক্তির পরিবারে এ খাদ্য সহায়তার পৌঁছে দেওয়া হয়।
জানা যায়, খেজুরবাড়ীয়া গ্রামে মৃত নরিম গাজীর পুত্র মোঃ হারুনার রশিদ ও তার স্ত্রী দীর্ঘদিন প্যারালাইসিস অবস্থায় বাড়িতে অসহায় জীবন যাপন করছেন। চলমান লকডাউনে তাদের পরিবারের খাবার ফুরিয়ে যাওয়ায় ও খাদ্য সংগ্রহ করার সক্ষমতা না থাকায় তার ব্যক্তিগত নাম্বার হতে ৩৩৩ নাম্বারে কল করে খাদ্য সহায়তা চান।
পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার এর নির্দেশে সোমবার(৩ মে) দুপুর ১টায় খেজুরবাড়িয়া গ্রামে হারুনার রশিদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল হাকিম, দফাদার মোঃ নূরুল ইসলাম, গ্রামপুলিশ জহুরুল ইসলাম প্রমূখ।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি