স্বাস্থ্যবিধি মানার শর্তে মার্কেট ও শপিংমল খুলে দেওয়া হয়েছে। কিন্তু যদি স্বাস্থ্যবিধি মানা না হয় তাহলে মার্কেট ও শপিং মল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার শর্তে মার্কেট ও শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি জরিমানা করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ থেকে মার্কেটে অভিযান চালাবে পুলিশ। মাস্ক না পরলে ও স্বাস্থ্যবিধি না মেনে চললে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ৬ মে থেকে শহরের মধ্যে গাড়ি চলবে। তবে এক জেলার গাড়ি অন্য জেলায় যেতে পারবে না। এছাড়াও লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বার্তাবাজার/নব