নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝাুমার দায়ের করা মানহানি মামলার আসামী ঝুলন সাহাকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
সোমবার দুপুরে বাদীর মামলার গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান স্বপন ফার্মেসির সম্মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরন থেকে জানা যায়, গত ১৩ই জুলাই ২০২০ ইং ঝুলন সাহা দুর্গাপুর প্রেসক্লাবে এসে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। যা অত্যন্ত মানহানিকর ও আপওিকর। যা বিভিন্ন পত্র- পত্রিকায় প্রকাশ হয়।
এরই প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার ১ নভেম্বর ২০২০ ইং তারিখে ঝুলন কুমার সাহা কে আসামী করে একটি মানহানি মামলা দায়ের করেন।
দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
রাজেশ গৌড়/বার্তাবাজার/পি