টাঙ্গাইলে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে গরীব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মে) সকাল ১১টার দিকে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের উদ্যোগে উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন- শহীদ সালাউদ্দিন সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসারবৃন্দ।

এ সময় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, নগদ টাকা এবং মাস্ক বিতরণ করা হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর