হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য সাবেক কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে ৯ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গত বছরের ১৬ সেপ্টেম্বরের এক মামলা ও মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে সংগঠিত দুই মামলায় তাকে জিজ্ঞাসাবা করা হবে।
সোমবার (৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডের আদেশ পাওয়া এই হেফাজত নেতা বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।
এর আগে, চট্টগ্রাম গত বুধবার রাতে নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজাহারকে গ্রেফতার করে র্যাব-৭।
পরদিন বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বার্তা বাজার/এসজে