পশ্চিম সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

সুন্দরবনে অবৈধভাবে বিষ দিয়ে মাছ আহরণের অভিযোগে ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ।

রবিবার (২ মে) রাতে সুন্দরবনের তেরকাঠি খাল এলাকায় মাছ ধরার সময় অভিযান চালিয়ে বিষ প্রয়োগে আহরিত বিভিন্ন প্রজাতির মাছ, জাল ও নৌকাসহ ৩ জেলেকে আটক করে বুড়িগোয়ালিনী বনবিভাগ।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদার পাড়া এলাকার রাশেদুলের ছেলে ইসমাইল (২৫) ও ইসরাফিল (২২) বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের হাকিম গাজীর ছেলে হোসাইন আহমেদ (সুমন)।

তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে সুন্দরবনে প্রবেশ করে মাছ শিকার করছেন। নিয়মিত ফরেস্ট টহলের অংশ হিসেবে রবিবার তেরকাঠি এলাকায় অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ৩ জেলেকে আটক করা হয়েছে।

জেলেদের কাছ থেকে বিষ দিয়ে শিকার করা ১৮-২০ কেজি চিংড়ি, সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ‌ও একটি বিষের বোতলসহ জাল নৌকা জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এস ও) সুলতান আহমেদ জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন‌ অঞ্চলের জলাভূমিতে কীটনাশক প্রয়োগের অভিযোগে ৫৭/বিজি ২০২০-২১মূলে মামলা দায়ের করে সোমবার(৩ মে) বেলা ১১টার সমায় তাদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর