৬ মে থেকে চলবে গণপরিবহন, বন্ধ থাকবে লঞ্চ-ট্রেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৬ মে পর্যন্ত বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।

তবে আগামী ৬ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে জেলার ভেতর গণপরিবহন চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, শহরের মধ্যে গাড়ি চলবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেনও বন্ধ থাকবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর