পাংশায় ৪৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

রাজবাড়ী পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল এর সার্বিক সহযোগিতায়

সোমবার (৩ মে) ১২ টার সময় রাজবাড়ী পাংশা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে করোনাভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৪৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা ৫ কেজি চাউল, ১ কেজি তেল, ১ কেজি ডাউল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেকমত আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মোঃ জাহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর