পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী নির্দেশ না দেতা পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার সংক্রমণ রোধে গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে।

তিনি আরও বলেন, ঈদের সময় আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। তবে জেলার ভেতরে গণপরিবহন চলবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর