করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন শেষ হবে আগামীকাল (৫ মে)। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য বাস চালুর চিন্তা-ভাবনা করছে সরকার।
তবে আন্তঃজেলা নয় বরং মহানগরীতে বাস চালুর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, এখনও আন্তঃজেলায় বাস চলাচলের পরিস্থিতি তৈরি হয়নি। তবে মহানগরীতে বাস চলতে পারে।
সোমবার (৩ মে) দুপুরে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
বার্তাবাজার/নব