নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে

মাদারীপুরের শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ২৬ জন নিহতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

সোমবার (৩ মে) এক শোকবার্তায় মৃতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, মর্মান্তিক এমন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে মৃতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (৩ মে) সকাল ৬টার শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হন। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন বেশ কয়েকজন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর