মাদারীপুরের শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।
সোমবার (৩ মে) জেলা প্রশাসক ড. রহিমা খাতুনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৩ মে) সকাল ৬টার শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হন। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন বেশ কয়েকজন।
বার্তাবাজার/পি