কুষ্টিয়া ভাদালিয়া এলাকায় পূর্বের শত্রুতার জের ধরে দুজনকে কুপিয়ে আহত ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত ১ টার সময় ভাদালিয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ভাদালিয়া এলাকার এনামুলের ছেলের ও কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নং সদস্যমামুন অর রশিদ এবং তার ভাই আলিম হোসেন।
আহত পরিবারের সদস্যরা জানান, কুষ্টিয়া শহরে আসার সময় কোন কারন ছাড়ায় সন্ত্রাসীরা তাদের উপর আক্রমন করেন এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের পর তাদেরকে নিজস্ব প্রাইভেট কার থেকে জোর পূর্বক বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে মামুন অর রশিদের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির জানান ভাদালিয়া এলাকায় মারামারি ঘটনা ঘটেছে। তবে ফাঁকা গুলির গুলি বর্ষণের কোনো খবর তাঁর জানা নেই। তিনি আরও জানান তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
টুটুল/বার্তাবাজার/পি