করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সাড়ে ৩ লাখ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৪১৭ জন।
এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।
সোমবার (৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতে এখন পর্যন্ত সক্রিয় রোগী আছেন ৩৪ লাখ ১৩ হাজার ৬৪২ জন। দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।
বার্তাবাজার/নব