করোনা কেড়ে নিল আরও ১০ হাজার প্রাণ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ২০১ জন।

সোমবার (৩ মে) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৩৪ লাখ ৮১ হাজার ৬১৩ জন। করোনায় মোট মারা গেছেন ৩২ লাখ ১৬ হাজার ২১৪ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৮০ হাজার ৪৪১ জন। মারা গেছেন ৫ লাখ ৯১ হাজার ৬২ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৮০০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৭১৫ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৯৪৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬২ লাখ ৮১ হাজার ৭৩৮ জন।

আক্রান্তের তালিকায় তিনে ও মৃত্যুর তালিকায় দুইয়ে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৯১০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ৭৭৫ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৭১৮ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জন ও মারা গেছেন ১১ হাজার ৫৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর