পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আসনের ফল নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি আর নাটকীয়তার অবসান ঘটেছে শেষ পর্যন্ত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সত্যিকারের জয় পেয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী।
এর ফলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেলেও দলের প্রধান মমতা হারলেন নিজের আসনে।
এখন অনেকের কাছেই প্রশ্ন হয়ে উঠেছে, বিশাল জয়ে টানা তৃতীয়বারের মতো তৃণমূল রাজ্যে সরকার গঠনের জনরায় পেলেও মমতা বন্দোপাধ্যায় কি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হতে পারবেন? মমতার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সেই প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে দেশটির সংবিধান এ সম্পর্কে কি বলা হয়েছে।
ভারতীয় সংবিধানের ১৬৩ ও ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হলে ভারতের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে ২৫ বা তার বেশি। এছাড়া হতে হবে বিধানসভার সদস্য। তবে শর্তসাপেক্ষে বিধানসভার সদস্য না হয়েও মুখ্যমন্ত্রী হওয়া যাবে।
বিধানসভার সদস্য না হয়েও কেউ যদি মুখ্যমন্ত্রী পদে বসেন, সেক্ষেত্রে তাকে নিতে হবে রাজ্যপালের অনুমতি। হেরে যাওয়ার পরও দল যদি সংখ্যাগরিষ্ঠতা পেলে এবং দলের বিধায়করা কাউকে নেতা নির্বাচিত করলে তার মুখ্যমন্ত্রী হতে আইনগত কোনো বাধা নেই।
বার্তাবাজার/পি