স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৫

মাদারীপুরের শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (০৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

শিবচর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে পৌঁছালে স্পিডবোটটি একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পুরান কাঁঠালবাড়ি ঘাটে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন বোটে ছিল তা জানা যায়নি। ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর