সাত সকালে প্রাণ গেল ১৭ জনের, নিখোঁজ অনেকে
মাদারীপুরের শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার (৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে শিবচর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।
শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, মাওয়া থেকে যাত্রী নিয়ে স্পিডবোটটি কাঁঠালবাড়ি ঘাটে যাচ্ছিল। এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে তিনজন শিশু ও এক নারী রয়েছেন। মরদেহ কাঁঠালবাড়ি ঘাটে রাখা হয়েছে। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
বার্তাবাজার/পি