দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ। তাদের এ মহড়াকে রুটিন মহড়া বলে উল্লেখ করেছে চীনা সামরিক বাহিনী। মহড়াটা এমন সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চরম সামরিক উত্তেজনা বিরাজমান।
রোববার (২ মে) চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, সম্প্রতি বিমানবাহী যুদ্ধজাহাজ শানডং দক্ষিণ চীন সাগরের পানিতে নিয়মিত মহড়া চালিয়েছে।
এছাড়া তারা দাবি করে বলছে, বার্ষিক কর্ম পরিকল্পনার আওতায় এ মহড়া চালানো হয়। শানডং জাহাজ হচ্ছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ যা ২০১৯ সালে সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে।
এ ব্যাপারে পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র গাও জিউচেং বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য দেশের সামরিক সক্ষমতা বাড়ানো সম্পূর্ণভাবে বৈধ ও লাভজনক।
তিনি আরো বলেন, চীন আশা করে বিশ্ববাসী এই মহড়াকে ইতিবাচক ও যৌক্তিক অবস্থান থেকে দেখবে। নির্ধারিত সময়সূচি অনুসারে চীন এ ধরনের মহড়া অনুষ্ঠান অব্যাহত রাখবে।
বার্তাবাজার/ই.এইচ.এম