সিলেটের জৈন্তাপুরে তামাবিল সড়কে কিছুদিন আগে ৫ জন নিহতের ঘা শোকাতে না শোকাতেই ফের সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
রোববার (২ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার দরবস্ত পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, একটি ইট বোঝাই ট্রাক জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গ্যারেজে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। আহত হন আরও দ ‘জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেন নি।
এর আগে রোববার (২ মে) সকাল সাড়ে ৬টায় ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন। এদের মধ্যে দুজন শিশুও ছিল।
বার্তাবাজার/ভিএস