মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোরে ছুরিকাঘাতে সাজিদ হোসেন সম্রাট(১৬)নামে এক কিশোর নিহত হয়েছে।(বৃহস্পতিবার ২০শে জুন)সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিতে সে গুরুতর আহত হয়েছিল।চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত সম্রাট সদর উপজেলার ঝুমঝুমপুর বড় বালিয়াডাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
নিহতের চাচা জসিম উদ্দিন জানান,যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের তিতাস গ্যাসের ডিপোর পাশে বৃহস্পতিবার বিকালের দিকে সন্ত্রাসীরা সম্রাটকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে।পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।এদিন রাত ৮টার দিকে সে মারা যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান জানান,অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা অপূর্ব হাসান জানান,হত্যাকান্ড জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।