ফরমায়েশী সংবাদের জেরধরে টেকনাফে শরীফ মেম্বারের সংবাদ সম্মেলন

কক্সবাজারের টেকনাফে নিবন্ধনহীন কথিত একটি অনলাইন নিউজ পোর্টালে জমি বিরোধের জের ধরে ইয়াবা দিয়ে ফাঁসানো শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সাবরাং ইউনিয়ন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো.শরীফ মেম্বার।

২ মে (রোববার) দুপুরে সাবরাং ডেইল পাড়া এলাকায় তার নিজ বাড়ীর সামনে স্থানীয় জনগনসহ টেকনাফে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে শরীফ মেম্বার প্রকৃত ঘটনা তুলে ধরেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্যে শরীফ মেম্বার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বিরোধী প্রার্থীরা সুবিধা নিতে অত্র এলাকায় এক শ্রেণীর চিহ্নীত ব্যাক্তিদের ব্যবহার করে স্থানীয় সংবাদ কর্মিদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাকে জড়িয়ে মনগড়া ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশ করেছে।

প্রকৃত ঘটনা হচ্ছে, গত আড়াই মাস আগে সাবরাং এলাকায় ইয়াবার একটি বৃহৎ চালান লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার সূত্র ধরে একই দিন রাতে স্থানীয়দের সহতায় মাদক পাচারে জড়িত ইউনিয়নের ডেইল পাড়া এলাকার দুই জেলে- নূরুল ইসলাম (২৮) ও জামাল হোসেন (৩০) কে ৪০ হাজার ইয়াবাসহ আটক করে পুলিশকে সোর্পদ করা হয়েছিল। লুট হওয়া চালানের ৩০ হাজার ইয়াবা সাবরাং ডেইলপাড়া মো.জামান উরুফে মাহমদুজ্জামা বলি’র ছেলে তারেক একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার পুরান পাড়ার ইয়াছিনের ছেলে রিদুয়ানের কাছে বিক্রি করে।

৪০ হাজার ইয়াবাসহ জনতা কর্তৃক পুলিশের কাছে সোপর্দ দুই জেলে- নূরুল ইসলাম ও জামাল হোসেন। -বার্তাবাজার

এদিকে গত ২৬ এপ্রিল (সোমবার) রাতে সাবরাং ডেইলপাড়া মো. জামান উরুফে মাহমদুজ্জামা বলি’র বসত বাড়িতে মাদক মজুদের খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকাসহ মাহমদুজ্জামা বলির স্ত্রী আনোয়ারা বেগমকে আটক করেছিল।

কিন্তু মাহমদুজ্জামা বলি প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য, আমার সাথে তার চলমান জমি সংক্রান্ত বিরোধ থাকায় পুলিশের মাধ্যমে তার পরিবারকে ইয়াবা দিয়ে আমি ফাঁসানো চক্রান্ত করেছি বলে উল্লেখ করে একটি মিথ্যা-বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। যে সংবাদটি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। যে জমিটিকে কেন্দ্রকরে বিরোধের কথা বলা হয়েছে, সেটি আমি আইন মোতাবেক মূল মালিক থেকে ক্রয় করেছি।

মূলত পুলিশের মাদক বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে আমার প্রতিপক্ষ গ্রুপ আমাকে এলাকায় কোনটাসা করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। এই ঘটনার সূষ্ট তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নিতে সকল আইনশৃংখলাবাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রকাশিত উক্ত ভিত্তিহীন সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে, যাচাই বাছাই ছাড়া এই রকম মিথ্যা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য স্থানীয় সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি। আগামীতে এমন ভূয়া সংবাদ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছেন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর