বিজেপি নেতা শুভেন্দুর গাড়িতে হামলা

তৃণমূল ত্যাগী বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে তার গাড়ি।

রোববার (২ মে) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া মহকুমা শাসকের দফতরের সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

রাত ১২টার দিকে এক টুইটবার্তায় তিনি বলেন, তৃণমূল বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। আজ হলদিয়ায় আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূলের নেতাকর্মীরা। পাথর ছুঁড়েছে আমার গাড়ির কাচে। একজন জনপ্রতিনিধি হয়েও যদি এমন ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে বাংলার সাধারন মানুষের সুরক্ষা কোথায়?

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর