লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের কাজির মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের নাম আরেফিন রাজু (২৩)। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কৃষক আনোয়ার উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আরেফিন তার চলন্ত মোটরসাইকেল ছিলেন পাশাপাশি অন্য একটি মোটরসাইকেল যাচ্ছিল। অন্য মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে অসাবধানতাবসত নিজের চলন্ত মোটরসাইকেলের হঠাৎ ব্রেক করেন। ব্রেক করার ফলে তার মোটরসাইকেলটি উল্টে গিয়ে আরেফিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি বলেন, আরেফিনের অকাল মৃত্যু মেনে নিতে পারছি না। তার মৃত্যুতে উপজেলা যুবলীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সম্মতিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম