চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পুনঃনিয়োগ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ডা. মো. ইসমাইল খানকে আরো চার বছরের জন্য পুনঃনিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।

সোমবার (২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার পুনঃনিয়োগের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, নিয়োগের সময় হতে তিনি ভিসি হিসেবে চার বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আগের মেয়াদে যেসব দায় দায়িত্ব পালন করতেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তা পালন করতে পারবেন এবং আগের মত বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সবই পাবেন।

অধ্যাপক ডা. মো. ইসমাইল খান চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রাক্তন ছাত্র। তার জন্ম চট্টগ্রামের মিরসরাইয়ের মধ্যম মঘাদিয়া গ্রামের শান্তা কাজীর বাড়িতে। মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে এসএসসি ও ১৯৭৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণের পর তিনি ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজে। সেখান থেকে ১৯৮৪ সালে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করার পর সরকারি চাকরিতে যোগ দেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর