গত মাস এপ্রিলে তীব্র তাপেপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন দেশবাসী। এত তাপ ছিল যে গরমের দাপটে দিশেহারা হয়েছিল জনজীবন।
চলতি মে মাসেও একই অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে ঝড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া চলতি মাসে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলেও তথ্য দিয়েছে তারা।
রোববার (২ মে) চলতি মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর পরিচালক সামছুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, মে মাসে বঙ্গোপসাগরে ২-১ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া সারা দেশে ২-১টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়াও চলতি মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হওয়ার আভাস দিয়েছেন তিনি। তবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারি বৃষ্টিপাতের কারণে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানান আবহাওয়া অধিদফতর পরিচালক।
বার্তাবাজার/ই.এইচ.এম