দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের ৯ দিন পরই ইউএনও করোনা পজিটিভ

দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের ৯ দিন পরে করোনা শনাক্ত হয়েছেন বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের। তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার বাসভবনে বসে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার ৯ দিন পরে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত ২৮ এপ্রিল হাসপাতালে গিয়ে পুনরায় স্যাম্পল প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপাট মেশিন দ্বারা স্যাম্পল পরীক্ষা করার পর রবিবার (২ মে) বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ মুঠোফোনে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ৯ দিন পরে করোনা পজিটিভ হলেন। তিনি আমাদের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর