আমার বাংলাদেশ (এবি)’ পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন নিষিদ্ধ রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
রোববার (২ মে) দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেক জামায়াত নেতার যোগদানের বিষয়টি জানানো হয়।
১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে নেতিবাচক ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ও দল বিলুপ্তির পরামর্শ দিয়ে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পরে তিনি কোনো দলের রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন।
এবি পার্টির সদস্য সচিব ও সাবেক জামায়াত নেতা মজিবুর রহমান মঞ্জু জানান, ব্যারিস্টার রাজ্জাককে পার্টির প্রধান উপদেষ্টা করা হয়েছে। এখন থেকে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন।