রাজধানীতে ঝড়বৃষ্টি

বেশ কয়েক দিন দাবদাহ তাপমাত্রার বয়ে যাওয়ার পর রাজধানীতে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। রোববার রাত ১০টার দিকে এ ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়।

এদিন পরবর্তী এক দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই ২৪ ঘণ্টা পরের দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, গোপলগঞ্জ, ফেনী, মাইজদীকোর্ট, পাবনা, পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কয়েক স্থাসে কমতে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর