তেঁতুলিয়ায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল অটোচালকের

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় সুলতান (৫২) নামের এক অটে চালক প্রাণ হারিয়েছে। আজ রোববার (২ মে) বিকাল ৫টার দিকে উপজেলার সর্দার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সুলতান আলী উপজেলার মাথা ফাটা এলাকার মৃত সামান আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, সুলতান নামে ওই অটোচালক তেঁতুলিয়া আসার সময় সর্দারপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে বাংলাবান্ধার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রলির সামনে একটি গরু দৌড় দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন সুলতান। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন।

মো. আল-আমিন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর