মমতাকে মোদির অভিনন্দন

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ায় অভিনন্দন জানয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার সন্ধ্যায় এক টুইট বার্তায় মোদি মমতাকে এ অভিনন্দন জানান।

টুইটে মোদি লিখেন, পশ্চিমবঙ্গে মমতা দিদির দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও কোভিড-১৯ মহামারি থেকে বের হয়ে আসতে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

পৃথক এক টুইটে মোদি লিখেন, পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের ধন্যবাদ। তিনি বলেন, আগে এই রাজ্যে বিজেপির উপস্থিতি খুব কম ছিল। এবার অনেক বেড়েছে।

নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কেরালার সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়ন ও তামিলনাড়ুর এম কে স্টালিনকেও অভিনন্দন জানানো হয়। এই দুই রাজ্যে এই দুই নেতার দল জয়ের পথে রয়েছে। নির্বাচনে মমতার তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী মোদির দল বিজেপি।

এদিকে নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে শুরু করেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর