শারুনের বিরুদ্ধে মুনিয়ার ভাইয়ের মামলা স্থগিতের আদেশ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে মুনিয়ার ভাই আশিকুর রহমানের করা হত্যা মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

রোববার (০২ মে) বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিয়া ও শারুনের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে হুইপপুত্র শারুন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

তবে সিএমএম আদালত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শারুনের বিরুদ্ধে মামলা স্থগিত থাকার আদেশ দেয়।

এ ঘটনায় শারুন সাংবাদিকদের জানান, নিহত মুনিয়ার সাথে তার পরিচয় ছিল। গত বছর তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মুনিয়া। তখন শারুন তাকে জানান- মুনিয়া যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সেই ব্যক্তির সাথে তার সাবেক স্ত্রীর সম্পর্ক ছিলো।

এদিকে, মোসরাত জাহান মুনিয়ার হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেতে আরো দেড় থেকে দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মুনিয়া মৃত্যুর আসল রহস্য।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর