আনোয়ারায় প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবার ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের নগদ অর্থ পেলেন ৫’শত পরিবার।

রোববার (২ মে) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে ইউনিয়নের ৫’শত নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলমানের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া ও দুস্থ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার দেওয়া হচ্ছে। উপজেলা ১১ ইউনিয়নের ৫ হাজার পাঁচশত জনকে পাঁচশত টাকা করে ২৭ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হবে।

সুমন শাহ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর