দল জিতলেও হেরে গেলেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল নন্দীগ্রাম আসন। কারণ এই আসনের দলের নেত্রী মমতা ও দল থেকে বের হয়ে বিজেপির হয়ে লডাই করা শুভেন্দু অধিকারী নির্বাচন করছেন। নানা জল্পনা ও গুঞ্জনের শেষে এই আসনে মমতাই হেরে গেল।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১ হাজার ৯৫৩ ভোতের ব্যবধানে এই আসনে জিতেছেন শুভেন্দু। যদিও এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে বেশ কয়েকবার গুজব ছড়ানো হয়।

১৭ রাউন্ড ভোটগণনার পর নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। পরে ১ হাজার ৯৫৩ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে।

পরে এক সংবাদ সম্মেলন করে নিজের পরাজয়ের কথা জানান মমতা নিজেই।

তিনি বলেন, নন্দীগ্রাম যা রায় দেবে, মাথা পেতে নেবো। তবে আমি হারলেও কোনো আফসোস নেই। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়।

তিনি বলেন, ফলাফল নিয়ে এমন বিভ্রান্তি হবে কেন? আমি এই বিরুদ্ধে আদালতে যাবো। আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে।

এর আগে আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়, সার্ভারের ত্রুটির কারণে দুপুরে এমনিতেই চল্লিশ মিনিট ভোটগণনা বন্ধ ছিল নন্দীগ্রামে। তার পর মমতার জয়ের খবর সামনে আসার পরও কোনো তথ্য প্রকাশ করতে পারেনি কমিশন। তার পরেই জানা যায়, শুভেন্দু জয়ী হয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর