ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মত জয় পেয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস। চূড়ান্ত জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৪৮টি আসনের। ইতোমধ্যের তাদের ঝুলিতে জমা হয়েছে ২১০টিরও অধিক আসন।
রোববার (২ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজ্যের ২৯২টি আসনের আট দফা নির্বাচনের ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা শুরু হয়। যেখানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা বিজেপি বিপুল ব্যবধানে পিছিয়ে রয়েছে।
রাজ্যের ক্ষমতায় তৃণমূল আসলে জনগণের আশা ভরসা ধর্মীয় শান্তির ভারসাম্য বজায় থাকবে বলে। তবে বাংলাদেশের সাথে ভারতের তিস্তা পানিবন্ঠন চুক্তি নিয়ে কোনো আশা তৃণমূলের কাছ থেকে করেনি রাজ্যের জণগন। কারণ বারবারই এই চুক্তির ঘোর বিরোধিতা করে আসছে দলটি।
প্রসঙ্গত, বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও নির্বাচনের মাঝে দুই প্রার্থী মারা যাওয়ায় ওই দুটি আসনের ভোট স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে।
বার্তা বাজার/এসজে