প্রতিবন্ধী দম্পত্তির কাছে জমি বিক্রি করে প্রতারণার অভিযোগ!
সাতক্ষীরার দেবহাটায় প্রতিবন্ধী দম্পত্তির কাছে জমি বিক্রয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। জমি না দিয়ে প্রতিবন্ধীর টাকা আত্মসাতের পায়তারা চালাচ্ছে খাসখামার গ্রামের মৃত ফজর মোড়লের ছেলে মো: সিরাজ মোড়ল।
জানা যায়, খাসখামার গ্রামের মৃত ছামছদ্দীন গাজীর ছেলে প্রতিবন্ধী মো: রওশন আলী বহেরা মৌজার ডিপি ৭৩০ খতিয়ানের ৮৩৯ দাগে সাড়ে ৫শতক জমি একই গ্রামের মৃত ফজর মোড়লের ছেলে মো: সিরাজ মোড়লের নিকট থেকে ২লক্ষ ৫০ হাজার টাকার ক্রয় করে। সেই সূত্রে গত ১৯ মার্চ ২০১৯ তারিখে রওশন আলী ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১৬ নভেম্বর ২০১৯ তারিখে ৬০হাজার টাকা বায়না করে। কেনা জমিতে একটি ঘর করে রওশন আলী নিজ দখলে রেখে ভোগদখল করে আসছিল। কিন্তু বাকি টাকা পরিশোধ করে জমি রেজিষ্ট্রি করতে বললে বিক্রেতা সিরাজ মোড়ল ভুক্তভোগি রওশন আলীকে বিভিন্ন অজুহাতে হয়রানি শুরু করে।
এ বিষয়ে ভুক্তভোগি প্রতিবন্ধী রওশন আলী বার্তাবাজারকে বলেন, আমি ও আমার স্ত্রী দুইজনই প্রতিবন্ধী। অনেক কষ্টে আমরা জীবনযাপন করছি। একটু মাথায় ঠায় গোজার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে সিরাজকে দেই। কিন্তু সে টাকা নিয়ে জমি লিখে দিচ্ছে না, বরং হয়রানি করে চলেছে।
এ বিষয়ে সিরাজ মোড়লের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগি প্রতিবন্ধী রওশন আলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস