করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার দুস্থ মানুষকে ইফতার বিতরণ

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর করোনামুক্ত হওয়ায় এক হাজার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২ মে) বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার রাজ প্লেসে এই ইফতার সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসময় মঞ্জুরুল আলম রাজীব জানান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে, একজন সম্মুখ সারির করোনা যোদ্ধা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর সম্প্রতি করোনা থেকে মুক্ত হয়েছেন। এই ইউনিয়নে করোনার শুরু থেকে তিনি সাধারণ মানুষের সাহায্যে কাজ করে গেছেন। করোনায় সচেতনতা বৃদ্ধিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে তিনি এক অনন্য নজির গড়েছেন। এজন্য আজ তার রোগমুক্তি উপলক্ষে এক হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর