রায়পুরায় অসচ্ছল ইমাম ও দুরারোগ্য রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান

নরসিংদীর রায়পুরায় ৩৫ জন অসচ্ছল ইমামদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফরহানা কাউনাইন ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে জেলার ৬ টি উপজেলায় অনুষ্ঠানে উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে রায়পুরার ৩৫ জন অসচ্ছল ইমামদের ২৫০০ টাকা করে অনুদানের চেক তুলেদেন।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফরহানা কাউনাইন ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান, রাযপুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আহমেদসহ প্রমুখ।

তাছাড়া দুপুর ১২টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় দুরারোগ‍্য ব‍্যাধিতে আক্রান্ত ৫৮ জন রোগীর মাঝে আর্থিক অনুধানের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো: মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নুরুদ্দিন আহমেদ সহ আরো অনেক।

উল্লেখ্য যে ৫৮ জন রোগীর প্রত‍্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর