নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি শুরু

মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙ্গে কৃষক ও ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নাটোর কৃষকের মাধ্যমে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি শুরু হয়েছে।

রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেদ্রীয় মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে তরমুজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, সদরের পৌরমেয়র উমা চৌধুরী জলিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

আকারভেদে সর্বনিম্ন ২৫ টাকা থেকে সর্বচ্চ ৪০ টাকা কেজি দরে কৃষকরা সরাসরি এখান থেকে তরমুজ বিক্রি করবেন বলে জানান জেলা প্রশাসক।

নাটোর জেলায় এ বছর ৮৬৮ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৩৬ হাজার ৪৫৬ মেট্রিক টন তরমুজ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

সাকলাইন শুভ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর