ডিসি হারুনসহ ৭ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত ডিআইজি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার হারুন অর রশিদসহ পুলিশ সুপার সমমর্যাদার ৭ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

পদোন্নন্তি প্রাপ্তরা হলেন, সিআইডির এসপি সাইফুল ইসলাম, ডিমপির ডিসি সৈয়দ নুরুল ইসলাম, আনিসুর রহমান, বিপ্লব বিজয় তালুকদার, হারুন অর রশিদ, পুলিশের এসবি শাখার এসপি মনিরুজ্জামান এবং পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ডিএমপি তেজগাঁও জোনের উপ কমিশনার (ডিসি) হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করছেন দেশের আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। এর আগে তিনি নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবেও দায়িত্বপালন করেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর