রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সুবর্ণখোলা ও ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার খুলুমবাড়িয়া এলাকার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিরসনে সীমান্ত পিলার স্থাপন করা হয়েছে।
রবিবার (২ মে) সীমানা বিরোধ নিরসনকল্পে প্রয়োজনীয় সংখ্যক সীমানা পিলার স্থাপন করা হয়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উর্ধতন কর্তিপক্ষ, পাংশা ও শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, কানিজ ফাতেমা লিজা ও সহকারী কমিশনার (ভূমি) নুসহাত তাসনীম আওন, পার্থ প্রতিম শীল এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ সহ এলাকার সাধারণ জনগণ এসময় উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, রাজবাড়ী এবং ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়গণ এই সীমান্ত বিরোধ নিরসনে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে এই পিলার স্থাপন করা হয়।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি