বগুড়ার শেরপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেল ৪ টার দিকে উপজেলার খানপুর গ্রাম সংলগ্ন বাঙালি নদীর তীরবর্তী একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া ছিল। এছাড়াও পড়নে নীল গেঞ্জি এবং কালো প্যান্ট ছিল।
পুলিশের ধারণা শনিবার (১ মে) রাতে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খালিদ হাসান/বার্তাবাজার/পি