বালিয়াকান্দিতে ওজনে কারচুপি, ৬ জনকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজের ওজনে কারচুপির অভিযোগে ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে উপজেলার জামালপুর বাজারের পেঁয়াজ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন, উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা। তিনি ওজনে কারচুপির অভিযোগে আড়তদারসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, পেঁয়াজের ওজনে কারচুপি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। তারপরও নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে জামালপুর বাজারের পেঁয়াজ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আড়তদারসহ ৬জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর