দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ৩ এপ্রিল থেকে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। এ সময়ে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও চলে পণ্যবাহী ট্রেন।
করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ বাড়িয়ে তা ৫ মে পর্যন্ত করেছে সরকার। ৫ মের পর লকডাউন বাড়লেও সীমিত পরিসরে গণপরিবহন চালু হতে পারে।
তবে এখনও যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রোববার (২ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রেলওয়ে একটি সরকারি সংস্থা। আমরা চাইলেই রেল চালু করতে পারি না। সরকার ট্রেন চলাচলের অনুমতি দিলে আমরা ট্রেন চলাচল শুরু করবো।
বার্তাবাজার/নব