নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে রিমান্ডে শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২ মে) বিকালে শুনানি শেষে এ নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী।
এর আগে মামলাটির তদন্তে থাকা ডিবি পুলিশ ৩ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে। তখন আবেদন করা হয়, মামলা শেষ না হওইয়া পর্যন্ত তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
এর আগে ২৮ এপ্রিল বিকালে রাজধানীর ডেমরা এলাকা থেকে হেফাজতের এই নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন আদালতে হাজির করে তার ৩ দিনের রিমান্ড চাওয়া হয়।
মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসার পরে যে সহিংসতা হয়েছে তার নেতৃত্ব দেওয়া ও ২০১৩ সালে শাপলা চত্ত্বর কান্ডে নেতৃত্বে ছিলেন মাহমুদ হাবিবী।
বার্তা বাজার/এসজে