বরাদ্দ না পেয়ে আন্দোলনে শিবগঞ্জের নারী জনপ্রতিনিধিরা

উপজেলা পরিষদের সব ধরণের বরাদ্দ থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা।

উপজেলা পরিষদের অনিয়মের প্রতিবাদে রবিবার (২ মে) দুপুুর ১টা হতে আড়াইটা পর্যন্ত শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে নারী উন্নয়ন ফোরামের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

মিছিলে নেতৃত্বদানকারী শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদের বার্ষিক বাজেটের শতকরা ২৫শতাংশ নারী উন্নয়ন ফোরামের জন্য বরাদ্দ দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে খুবই সীমিত। এছাড়াও সকল ধরণের বরাদ্দ থেকে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের বঞ্চিত করা হচ্ছে।

এসময় শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচিত নারীসদস্যসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জন্য যে বরাদ্দ রয়েছে তাতে ভাগ বসাতে চান অভিযোগকারী মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা। নারী উন্নয়ন ফোরামের বরাদ্দের জন্য প্রয়োজনীয় চাহিদাই উত্থাপন করেন না তিনি। তার এসব দাবি ভিত্তিহীন।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলী মন্ডল জানান, কিছু দিন হলো আমি ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। এ বিষয়ে আমার কিছু জানা নাই।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর