ইচ্ছে করলেই আমরা করোনাকে পরাজিত করতে পারবো: সমর

‘ইচ্ছা করলেই আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনার বিরুদ্ধে লড়াই করে একে পরাজিত করতে পারবো’ জানালেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর।

রবিবার (২ মে) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের কল্যাণে করোনার বিরুদ্ধে লড়াই করতে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় গত মাসে আমি করোনায় আক্রান্ত হই এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকি। এসময় এ অঞ্চলের সকল ধর্ম, পেশা ও শ্রেণির মানুষের দোয়ায় আল্লাহপাক আমাকে সুস্থ করে তোলেন। সুস্থ হবার পর আজই প্রথম আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনাদেরকে খাদ্য শস্য ও ঈদের সামান্য উপহার দেবার জন্য।

ফখরুল আলম সমর বলেন, আমরা সকলে চাইলেই এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে পারি। আমরা সরকাই স্বাস্থ্য বিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেরা চলবো এবং অন্যদেরকেও চলতে সাহায্য করবো।

অনুষ্ঠানে এসময় ৯৩ জন উপকারভোগীদের মাঝে ফখরুল আলম সমরের ব্যক্তিগত উদাযোগে ঈদ উপহার ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যশস্য হিসেবে ৩০ কেজি চাল বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত মানুষেরা ঈদ উপহার ও খাদ্য সামগ্রী পেয়ে খুশী হন এবং ফখরুল আলম সমরের জন্য আন্তরিক দোয়া করেন।

অনুষ্ঠানের শেষে দেশে করোনাভাইরাস মোকাবেলায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ, ইউপি সচিব মীর আব্দুল বারেক, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, যুবলীগ নেতা আবির মাসুম প্রমুখ সহ অন্যরা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর