বিজেপির মিডিয়া সেন্টারে লোক নেই, বামজোট কোনো আসনই পায়নি

কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা বিজেপি হারতে চলেছে পশ্চিমবঙ্গে। নির্বাচনের আগে বেশ সাড়া ফেলে দিলেও ফলাফল ঘোষণার আগে আগে তাদের মিডিয়া সেন্টারে কোনো লোক পাওয়া যাচ্ছে না। অফিস ফেলে রেখে দলের লোকজন অজ্ঞাত স্থানে চলে গিয়েছে।

তৃণমূলের জয়ের আভাস পাওয়া সাথে সাথেই এই ঘটনা ঘটেছে সেখানে। মিডিয়া কর্মীরা অলস অমস্য কাটাচ্ছে। তবে
আলাদা আলাদা বুথে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিশাল আয়োজন করেছিল বিজেপি।

কেন মিডিয়া সেন্টার ফাঁকা এ বিষয়ে জানতে কোনো লোককে পাওয়া যায়নি, যারা বিজেপির প্রতিনিধিত্ব করবে।

এদিকে টানা ৩৪ বছর পশ্চিমবঙ্গ শাসন করে আসা বামজোট এবার পুরোপুরি মিইয়ে গিয়েছে। এবারের নির্বাচনে তারা কোনও আসন পায়নি এখন পর্যন্ত।

বিকাল ৩টা নাগাদ নাগাদ ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, তৃণমূল কংগ্রেস ২৮৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির থলেতে জমেছে ৮০টি আসন।

স্বতন্ত্র দুইটি, ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন একটি, কংগ্রেস একটি আর রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি একটি আসন পেলেও, ৩৪ বছরের শাসক দলের নামে একটিও আসন মেলেনি। সূত্র-বিবিসি বাংলা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর