ডিমলায় কর্মহীন অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর অর্থায়নে, নীলফামারী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে

রবিবার সকালে উপজেলা পরিষদ মাঠে করোনাকালে কর্মহীন (মটর শ্রমিক) অসহায় দুস্থ ২০০শ পরিবারের প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট করে সেমাই বিতরণ করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর