তৃণমূল ২০৮ আসন নিয়ে এগিয়ে, বিজেপি ৮০

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস ভোটগণনায় প্রাথমিকভাবে আরও এক ধাপ ব্যবধান বাড়িয়েছে। তাদের জয় এখন অনেকাংশেই নিশ্চিত।

রাজ্যের নির্বাচন কমিশন সূত্রে, ভোটের হিসাবে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ২০৮টি। আর বিজেপি এখনও ৮০টি আসন নিয়ে পেছনে পড়ে আছে। ভোটের ধারা এইভাবে চলতে থাকলে তৃণমূল আবারও রাজ্যের ক্ষমতায় আসবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য।

রজ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯২ আসনে। এর মধ্যে ২০৮ আসনে এগিয়ে ঘাসফুল শিবির। রাজ্যের সরকার গঠন করতে দরকার ১৪৮ আসন, যা ইতোমধ্যে অর্জন হয়ে গেছে তৃণমূলের। গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ১৮ আসন পেয়েছিল বিজেপি।

এদিকে ভোটের মৌসুমে মমতা ব্যানার্জির পায়ে চোট লাগায় তিনি হুইল চেয়ারে করে প্রচারণা করেছেন। যার জন্য মানুষজন তার প্রতি আলাদা আবেগ দেখিয়ে ভোট দিয়েছে বলে দাবি বিজেপির। সূত্র: আনন্দবাজার, জি নিউজ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর